Music Video
Credits
Occasion: Easter Resurrection Sunday
Composer & Lyricist: Unknown
Lyrics
Opening:
আজি গানে গানে
গাইব যীশুর জয়
( Aji gane gane
gaibô Jishur jôy. )
Today through songs
we will sing the victory of Jesus.
ক্রুসের ব্যথা সয়ে
মৃত্যুকে জয় করে
হলেন চির বিজয়ী
( Krusher bêtha shôye,
mrittuke jôy kôre,
hôlen cirô bijôyi. )
Having endured the pain of the cross,
having conquered death,
He became eternally victorious.
Chorus:
আর ভয় নাই ভয় নাই
খ্রীষ্ট মৃত্যুঞ্জয়ী
( Ar bhôy nai, bhôy nai!
Khrishtô mrittunjôyi! )
There is no more fear, no fear!
Christ is victorious over death!
আজি গানে গানে
গাইব যীশুর জয়
( Aji gane gane
gaibô Jishur jôy. )
Today through songs
we will sing the victory of Jesus.
Verse 1:
মৃত্যুর ছায়া তোমায় পারেনি ধরে
রাখতে ভীষণ ওই কবরে
( Mrittur chaya tomay pareni dhôre,
rakhte bhishôn oi kôbôre. )
The shadow of death couldn’t capture you,
keeping it in that terrifying grave.
নিজ মহিমায় উঠলেন তিনি
( Nijô môhimay uthlen Tini. )
He rose in His own glory.
সব মন্দ জয় করে
( Shôb môndô jôy kôre )
He conquers all evil.
আর ভয় নাই ভয় নাই…
( Ar bhôy nai, bhôy nai… )
There is no more fear, no fear…
Verse 2:
শয়তান নিশ্চিত ভেবেছিল
এই বুঝি শেষ সব ফুরিয়ে গেল
( Shôytan niscit bhebechilô:
“Ei bujhi shesh? Shôb phuriye gelô!” )
Satan has definitely thought:
“Isn’t this the end? All was depleted!”
না না না সব শেষ নয়
( Na na na! Shôb shesh nôy! )
No no no! All is not finished!
মৃত্যুর পরে আছে পুনরুত্থান
শয়তান চিরতরে মানল যে হার
( Mrittur pôre ache punôrutthan.
Shôytan cirôtôre manlô je har. )
After death there is resurrection.
The defeat which Satan accepted forever.
এসো সবে আজ
গাই যীশুর জয়
( Esho shôbe aj!
Gai Jishur jôy! )
All come today!
We sing the victory of Jesus!
হৃদয় খোলো প্রাণভরে
( Hridôy kholo, pranôbhôre. )
Open the hearts, to the heart’s content.
আর ভয় নাই ভয় নাই…
( Ar bhôy nai, bhôy nai… )
There is no more fear, no fear…
Bible Quotes
১ করিন্থীয় ১৫:৫৪-৫৭
[ পবিত্র বাইবেল (SBCL) ]
যা নষ্ট হয় আর যা মরে যায়,
সেগুলো যখন ঐভাবে বদলে যাবে
তখন পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হবে যে,
মৃত্যু ধ্বংস হয়ে জয় এসেছে।
“মৃত্যু, তোমার জয় কোথায়?
মৃত্যু, তোমার হুল কোথায়?”
মৃত্যুর হূল পাপ, আর পাপের শক্তিই মোশির আইন-কানুন।
কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ,
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে তিনি আমাদের জয় দান করেন।
১ করিন্থীয় ১৫:৫৪-৫৭
[ কিতাবুল মোকাদ্দস (MBCL) ]
যা নষ্ট হয় আর যা মরে যায়,
সেগুলো যখন ঐভাবে বদলে যাবে
তখন পাক-কিতাবের এই কথা পূর্ণ হবে যে,
মৃত্যু ধ্বংস হয়ে জয় এসেছে।
“মৃত্যু, তোমার জয় কোথায়?
মৃত্যু, তোমার হুল কোথায়?”
মৃত্যুর হূল গুনাহ্, আর গুনাহের শক্তিই মূসার শরীয়ত।
কিন্তু আল্লাহ্কে শুকরিয়া,
আমাদের হযরত ঈসা মসীহের মধ্য দিয়ে তিনি আমাদের জয় দান করেন।
1 Corinthians 15:54-57
[ English Standard Version (ESV) ]
When the perishable puts on the imperishable,
and the mortal puts on immortality,
then shall come to pass the saying that is written:
“Death is swallowed up in victory.”
“O death, where is your victory?
O death, where is your sting?”
The sting of death is sin, and the power of sin is the law.
But thanks be to God,
who gives us the victory through our Lord Jesus Christ.

