Music Video
Credits
Composer & Lyricist:
Fr. Peter Mullick (ফাদার পিটার মল্লিক)
Lyrics
Chorus:
অর্ঘ্য ডালা সাজিয়ে এনেছি
প্রভু তোমার চরণে
প্রভু তোমার চরণে
( Ôrghô dala shajiye enechi,
Prôbhu, Tomar côrône.
Prôbhu, Tomar côrône. )
I’ve brought and laid offering baskets,
O LORD, at Your feet.
O LORD, at Your feet.
মিনতি আমার ফিরিয়ে দিও না
( Minôti amar phiriye dio na. )
May You not refuse my supplication.
নাও তুমি সব আমার যা আছে
প্রভু তোমার চরণে
( Nao Tumi shôb amar ja ache,
Prôbhu, Tomar côrône. )
Take all that I have,
O LORD, at Your feet.
Verse 1:
নিঃস্ব আমি দীন আমি
আমার এই অর্ঘ্য অতি নগণ্য
( Nisshô ami. Dinô ami.
Amar ei ôrghô ôti nôgônnô. )
I am destitute. I am afflicted.
This offering of mine is very insignificant.
ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে
( Bhôkti, prem, bhalobasha diye )
With devotion, affection and love
এনেছি প্রভু এই অর্ঘ্য
প্রভু তোমার চরণে
( Enechi, Prôbhu, ei ôrghô,
Prôbhu, Tomar côrône. )
O LORD, I’ve brought this offering,
O LORD, to Your feet.
অর্ঘ্য ডালা সাজিয়ে এনেছি…
( Ôrghô dala shajiye enechi… )
I’ve brought and laid offering baskets…
Verse 2:
চাও না প্রভু তুমি
ধূপ চন্দন
চাও শুধু তুমি
আমার শুদ্ধ অন্তর
( Cao na, Prôbhu, Tumi
dhupô côndôn.
Cao shudhu Tumi
amar shuddhô ôntôr. )
O LORD, You don’t want
sandalwood incense.
You only want
my purified heart.
তোমার আশিসে ধন্য করো
আমার এই ক্ষুদ্র জীবন
( Tomar ashishe dhônnô kôro
amar ei khudrô jibôn )
Bless with Your benediction
this tiny life of mine
সারাটি জীবন ধরে প্রভু
( Sharati jibôn dhôre, Prôbhu. )
for the whole lifetime, O LORD.
আমি হব তোমার আপন
প্রভু তোমার চরণে
( Ami hôbô Tomar apôn,
Prôbhu, Tomar côrône. )
I will become Your kin
O LORD, at Your feet.
অর্ঘ্য ডালা সাজিয়ে এনেছি…
( Ôrghô dala shajiye enechi… )
I’ve brought and laid offering baskets…
Bible Quotes
গীতসংহিতা ৪০:৬-৮
[ পবিত্র বাইবেল (SBCL) ]
পশু ও অন্যান্য উৎসর্গ তুমি চাও না,
পোড়ানো ও পাপ-উৎসর্গেও তোমার দরকার নেই;
কিন্তু তোমার কথা শোনার কান তুমি আমাকে দিয়েছ।
সেজন্য আমি বলেছিলাম, “এই যে আমি এসেছি;
শাস্ত্রে আমার আসার বিষয় লেখা আছে।
হে আমার ঈশ্বর, তোমার ইচ্ছামত চলাই আমার আনন্দ;
তোমার সব নির্দেশ আমার অন্তরে আছে।”
জবুর ৪০:৬-৮
[ কিতাবুল মোকাদ্দস (MBCL) ]
পশু ও অন্যান্য কোরবানী তুমি চাও না,
পোড়ানো ও গুনাহের কোরবানীও তোমার দরকার নেই;
কিন্তু তোমার কথা শোনার কান তুমি আমাকে দিয়েছ।
সেজন্য আমি বলেছিলাম, “এই যে আমি এসেছি;
কিতাবে আমার আসার বিষয় লেখা আছে।
হে আমার আল্লাহ্, তোমার ইচ্ছামত চলাই আমার আনন্দ;
তোমার সব নির্দেশ আমার অন্তরে আছে।”
Psalm 40:6-8
[ English Standard Version (ESV) ]
In sacrifice and offering You have not delighted,
but You have given me an open ear.
Burnt offering and sin offering You have not required.
Then I said, “Behold, I have come;
in the scroll of the book it is written of me:
I delight to do Your will, O my God;
Your law is within my heart.”

