Music Video
Credits
Composer & Lyricist: Unknown
Lyrics
হে আমাদের স্বর্গস্থ পিতঃ
তোমার নাম পূজিত হোক
( He amader Shôrgôsthô Pitôh,
Tomar nam pujitô hok. )
Oh our Heavenly Father,
let Your name be adored.
তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক
তোমার ইচ্ছা যেমন স্বর্গে
তেমনি মর্ত্যেও পূর্ণ হোক
( Tomar rajjô prôtishtha hok.
Tomar iccha jêmôn shôrge,
têmôni môrtteo purnô hok. )
Let Your kingdom be established.
Let Your will be fulfilled as it is in heaven,
in the mortal world like that too.
আমাদের দৈনিক অন্ন
অদ্য আমাদিগকে দাও
( Amader doinik ônnô
ôddô amadigôke dao. )
Give us today
our daily rice.
আমরা যেমন
অপরাধীকে ক্ষমা করি
( Amôra jêmôn
ôpôradhike khôma kôri, )
Like how we
forgive the offenders,
তেমনি তুমিও আমাদের
অপরাধ ক্ষমা করো
আর আমাদিগকে প্রলোভনে
পড়িতে দিও না
কিন্তু অনর্থ হইতে রক্ষা করো
( têmôni Tumio amader
ôpôradh khôma kôro,
ar amadigôke prôlobhône
pôrite dio na,
kintu ônôrthô hôite rôkkha kôro. )
may You also forgive
our offences like that,
and not allow us
to fall into temptation,
but protect from evil.
Bible Quotes
লূক ১১:১-৪
[ পবিত্র বাইবেল (SBCL) ]
প্রভুর প্রার্থনা
এক সময়ে যীশু কোন একটা জায়গায় প্রার্থনা করছিলেন।
প্রার্থনা শেষ হলে পর তাঁর একজন শিষ্য তাঁকে বললেন,
“প্রভু, বাপ্তিস্মদাতা যোহন যেমন তাঁর শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন
তেমনি আমাদেরও আপনি প্রার্থনা করতে শিখান।”
যীশু তাঁদের বললেন,
“যখন তোমরা প্রার্থনা কর তখন বোলো,
‘হে আমাদের স্বর্গস্থ পিতা,
তোমার নাম পবিত্র বলে মান্য হোক।
তোমার রাজ্য আসুক।
প্রত্যেক দিনের খাবার তুমি আমাদের
প্রত্যেক দিন দাও।
আমাদের পাপ ক্ষমা কর,
কারণ যারা আমাদের বিরুদ্ধে পাপ করে
আমরা তাদের ক্ষমা করি।
আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিয়ো না।’ ”
লূক ১১:১-৪
[ কিতাবুল মোকাদ্দস (MBCL) ]
মাবুদের মুনাজাত
এক সময়ে ঈসা কোন একটা জায়গায় মুনাজাত করছিলেন।
মুনাজাত শেষ হলে পর তাঁর একজন সাহাবী তাঁকে বললেন,
“হুজুর, ইয়াহিয়া যেমন তাঁর সাহাবীদের মুনাজাত করতে শিখিয়েছিলেন
তেমনি আমাদেরও আপনি মুনাজাত করতে শিখান।”
ঈসা তাঁদের বললেন,
“যখন তোমরা মুনাজাত কর তখন বোলো,
‘হে আমাদের বেহেশতী পিতা,
তোমার নাম পবিত্র বলে মান্য হোক।
তোমার রাজ্য আসুক।
প্রত্যেক দিনের খাবার তুমি আমাদের
প্রত্যেক দিন দাও।
আমাদের গুনাহ্ মাফ কর,
কারণ যারা আমাদের বিরুদ্ধে গুনাহ্ করে
আমরা তাদের মাফ করি।
আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিয়ো না।’ ”
Luke 11:1-4
[ English Standard Version (ESV) ]
The Lord’s Prayer
Now Jesus was praying in a certain place,
and when He finished,
one of His disciples said to Him,
“Lord, teach us to pray,
as John taught his disciples.”
And He said to them,
“When you pray, say:
‘Father, hallowed be Your name.
Your kingdom come.
Give us each day our daily bread,
and forgive us our sins,
for we ourselves forgive everyone
who is indebted to us.
And lead us not into temptation.’”

