Music Video
Credits
Occasion: Good Friday
Composer and Lyricist: Arpan Mandal
Lyrics
Chorus:
ঝরছে রক্ত
ফোঁটায় ফোঁটায়
আজ ক্রুশ হতে
ফোঁটায় ফোঁটায়
( Jhôrche rôktô
phontay phontay,
aj krush hôte,
phontay phontay. )
Blood is dripping
drop by drop,
today from the cross,
drop by drop.
পাপীর তরে ঝরে
আজ রক্ত বহে
( Papir tôre jhôre
aj rôktô bôhe )
For the sake of sinners
blood flows down today
ওই ক্রুশ হতে
ফোঁটায় ফোঁটায়
( oi krush hôte,
phontay phontay. )
from that cross,
drop by drop.
Verse 1:
ঝুলিলে ক্ষত দেহে
ওই ক্রুশেতে
ধুইলে পাপীরে
নিজ রক্তে
( Jhulile, khôtô dehe,
oi krushete,
dhuile papire
nijô rôkte. )
He hung, wounds on the body,
on that cross,
He washed the sinners
in His own blood.
আজ তিনি ক্রুশ উপরে
রক্ত আজ ঝরে
আমারই পাপের তরে
যীশু ক্রুশ উপরে
( Aj tini krush upôre,
rôktô aj jhôre.
Amari paper tôre,
Jishu krush upôre. )
Today He is on the cross,
today blood drips.
For the sake of my sins,
Jesus is on the cross.
বয়ে যায় রক্তধারা
আজ তরতাজা
( Bôye jay rôktôdhara
aj tôrôtaja. )
Streams of blood freshly
flowing away today.
ঝরছে রক্ত ফোঁটায় ফোঁটায়…
( Jhôrche rôktô phontay phontay… )
Blood is dripping drop by drop…
Verse 2:
পরমদেশে যাবে কীভাবে
বিনা যীশু সাথে
পাপীর তরে যীশু রবে
আজ ক্রুশেতে
( Pôrômdeshe jabe kibhabe
bina Jishu shathe?
Papir tôre Jishu rôbe
aj krushete. )
How will you go to paradise
without Jesus accompanying?
For the sake of sinners Jesus will stay
on the cross today.
লও ডেকে ক্রুশ হতে
ফিরো না পাপেতে
পরমদেশে হবে যেতে
যীশুর সাথেতে
( Lôw deke krush hôte.
Phiro na papete.
Pôrômdeshe hôbe jete
Jishur shathete. )
Receive from the cross.
Do not return to sin.
You must go to paradise
with Jesus.
বইবে না রক্তধারা
পাপকে করো তাড়া
( Bôibe na rôktôdhara.
Papke kôro tara. )
You shall not bear the stream of blood.
Rebuke the sin.
ঝরছে রক্ত ফোঁটায় ফোঁটায়…
( Jhôrche rôktô phontay phontay… )
Blood is dripping drop by drop…
Bible Quotes
রোমীয় ৩:২৩-২৫
[ পবিত্র বাইবেল (SBCL) ]
কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে।
কিন্তু খ্রীষ্ট যীশু মানুষকে পাপের হাত থেকে মুক্ত করবার ব্যবস্থা করেছেন এবং সেই মুক্তির মধ্য দিয়েই দয়ার দান হিসাবে বিশ্বাসীদের নির্দোষ বলে গ্রহণ করা হয়।
ঈশ্বর প্রকাশ করেছিলেন যে, যারা বিশ্বাস করে তাদের জন্য যীশু খ্রীষ্ট তাঁর রক্তের দ্বারা, অর্থাৎ তাঁর জীবন-উৎসর্গের দ্বারা তাঁকে সন্তুষ্ট করেছেন। এইভাবেই ঈশ্বর দেখিয়েছেন, যদিও তিনি তাঁর সহ্যগুণের জন্য মানুষের আগেকার পাপের শাস্তি দেন নি তবুও তিনি নির্দোষ।
রোমীয় ৩:২৩-২৫
[ কিতাবুল মোকাদ্দস (MBCL) ]
কারণ সবাই গুনাহ্ করেছে এবং আল্লাহর প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে।
কিন্তু মসীহ ঈসা মানুষকে গুনাহের হাত থেকে মুক্ত করবার ব্যবস্থা করেছেন এবং সেই মুক্তির মধ্য দিয়েই রহমতের দান হিসাবে ঈমানদারদের ধার্মিক বলে গ্রহণ করা হয়।
আল্লাহ প্রকাশ করেছিলেন যে, যারা ঈমান আনে তাদের জন্য ঈসা মসীহ্ তাঁর রক্তের দ্বারা, অর্থাৎ তাঁর জীবন্তকোরবানীর দ্বারা তাঁকে সন্তুষ্ট করেছেন। এইভাবেই আল্লাহ দেখিয়েছেন, যদিও তিনি তাঁর সহ্যগুণের জন্য মানুষের আগেকার গুনাহের শাস্তি দেন নি তবুও তিনি ন্যায়বান।
Romans 3:23-25
[ English Standard Version (ESV) ]
For all have sinned and fall short of the glory of God,
and are justified by His grace as a gift, through the redemption that is in Christ Jesus,
whom God put forward as a propitiation by His blood, to be received by faith. This was to show God’s righteousness, because in His divine forbearance He had passed over former sins.

