About the song
Occasion: Maundy Thursday
Composer: Sushil Baroy (সুশীল বাড়ৈ)
Lyricist: Motilal Das (মতিলাল দাস )
Listen and sing along
Featured source: Bible365
Lyrics
Chorus (John 13:34):
নূতন আদেশ দিলাম আমি
যে ভাবে ভালোবেসেছি
তোমরা সবে সেই ভাবে
পরস্পরকে ভালোবাসবে
( Nutôn adesh dilam Ami.
Je bhabe bhalobeshechi,
tomra shôbe shei bhabe
pôrôshpôrke bhalobashbe. )
A new command I gave.
Like how I have loved,
you will all love
one another like that.
Verse 1 (John 13:4-5):
শেষ ভোজ থেকে উঠলেন যীশু
এক পাত্রে জল ঢেলে নিলেন
শিষ্যদের পা ধৌত করে
এই আদর্শ দিয়ে গেলেন
( Shesh Bhoj theke uthlen Jishu.
Êk patre jôl dhele nilen.
Shisshôder pa dhoutô kôre
ei adôrshô diye gelen. )
Jesus rose from the Last Supper.
He took and poured water into a container.
As He washed the feet of the disciples
He went by this ideal.
নূতন আদেশ দিলাম আমি…
( Nutôn adesh dilam Ami… )
A new command I gave…
Verse 2 (John 13:12-13,15):
আমি প্রভু ও গুরু হয়ে
কি যে করলাম তা কি বুঝলে
এই আদর্শ তোমাদের দিলাম
যেন তোমরাও তেমনি কর
( Ami Prôbhu o Guru hôye
ki je kôrlam ta ki bujhle?
Ei adôrshô tomader dilam,
jênô tomrao temni kôrô. )
Did you understand that which I did
as the Lord and the Teacher?
I gave you this ideal,
so you also do it like that.
নূতন আদেশ দিলাম আমি…
( Nutôn adesh dilam Ami… )
A new command I gave…
Verse 3 (John 13:6-8):
যীশু পিতরের কাছে এলে
পিতর বললেন প্রভু আমার
আপনি আমার পা ধুয়ে দেবেন
যীশু তাকে উত্তর দিলেন
( Jishu Pitôrer kache ele,
Pitôr bôllen: “Prôbhu amar,
Apni amar pa dhuwe deben?”
Jishu take uttôr dilen: )
As Jesus came near Peter,
Peter said: “O my Lord,
You will wash my feet?”
Jesus answered him:
যদি না ধুয়ে দি তোমার পা
তোমায় আমায় থাকবে না যোগ
এখন আমার কাজ বোঝ না
একদিন তুমি বুঝতে পারবে
( “Jôdi na dhuwe di tomar pa,
tomay amay thakbe na jog.
Êkhôn Amar kaj bojhô na.
Êkdin tumi bujhte parbe.” )
“If I don’t wash your feet,
you and I won’t have communion.
Now you don’t understand my deed.
One day you’ll be able to understand.”
নূতন আদেশ দিলাম আমি…
( Nutôn adesh dilam Ami… )
A new command I gave…
Verse 4 (John 13:14):
আমি প্রভু ও গুরু হয়ে
তোমাদের পা যখন ধুয়েছি
তোমাদেরও কত না উচিত
ভ্রাতাদের পা ধুয়ে দেওয়া
( Ami Prôbhu o Guru hôye
tomader pa jôkhôn dhuyechi,
tomadero kôtô na ucit
bhratader pa dhuwe dêwa? )
Since I’ve washed your feet
as the Lord and the Teacher,
Should you not more so
wash the feet of your brothers?
নূতন আদেশ দিলাম আমি…
( Nutôn adesh dilam Ami… )
A new command I gave…
Verse 5 (John 13:35):
প্রভু যীশু শিষ্যদের বললেন
পরস্পর যদি ভালোবাস
তাতে সবাই বুঝতে পারবে
তোমরা যে আমারই শিষ্য
( Prôbhu Jishu shisshôder bôllen:
“Pôrôshpôr jôdi bhalobashô,
tate shôbai bujhte parbe
tomra je amari shisshô.” )
Lord Jesus said to the disciples:
“If you love one another,
by that all will be able to understand
that you’re My disciples.”
নূতন আদেশ দিলাম আমি…
( Nutôn adesh dilam Ami… )
A new command I gave…
Verse 6 (1 Corinthians 13:13):
তোমাদের অন্তরে বিরাজুক
এই তিন গুণ বিশ্বাস আশা ও প্রেম
ইহলোকে এই তিন গুণ রয়েছে
তবে সবার উপরে প্রেম
( Tomader ôntôre birajuk
ei tin gun: bisshash, asha o prem.
Ihôloke ei tin gun rôyeche,
tôbe shôbar upôre prem. )
Let them exist in your hearts
these three: faith, hope and love.
In this world these three have remained,
but above all is love.
নূতন আদেশ দিলাম আমি…
( Nutôn adesh dilam Ami… )
A new command I gave…
Bible Quotes
যোহন ১৩:৩৪-৩৫
[ পবিত্র বাইবেল (SBCL) ]
একটা নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি-তোমরা একে অন্যকে ভালবেসো। আমি যেমন তোমাদের ভালবেসেছি তেমনি তোমরাও একে অন্যকে ভালবেসো।
যদি তোমরা একে অন্যকে ভালবাস তবে সবাই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য।”
ইউহোন্না ১৩:৩৪-৩৫
[ কিতাবুল মোকাদ্দস (MBCL) ]
একটা নতুন হুকুম আমি তোমাদের দিচ্ছি- তোমরা একে অন্যকে মহব্বত কোরো। আমি যেমন তোমাদের মহব্বত করেছি তেমনি তোমরাও একে অন্যকে মহব্বত কোরো।
যদি তোমরা একে অন্যকে মহব্বত কর তবে সবাই বুঝতে পারবে তোমরা আমার সাহাবী।”
John 13:34-35
[ English Standard Version (ESV) ]
A new commandment I give to you, that you love one another: just as I have loved you, you also are to love one another.
By this all people will know that you are My disciples, if you have love for one another.”


