One Belt and One Road Dedicated to Christ

Advertisements

Ogo Poritrata Provu | ওগো পরিত্রাতা প্রভু

Bengali Bangla Christian Songs বাংলা খ্রীষ্ট সঙ্গীত ও ঈসায়ী গান

Bengali Christian Song Lyrics with English Translation

Music Video

Credits

Composer & Lyricist: Unknown

Advertisements

Lyrics

Chorus

ওগো পরিত্রাতা প্রভু
ঘুচাও আমার পাপের জীবন

( Ogo Pôritrata Prôbhu,
ghucao amar paper jibôn. )
O LORD the Saviour,
quell my life of sin.

তুমি বিনা এ সংসারে
উদ্ধারিবে কে আর এমন

( Tumi bina e shôngshare,
uddharibe ke ar êmôn? )
Without You in this world,
who else will deliver me like this?

আমি পাপী অনুতাপী
আমায় যেও না ভুলে তুমি

( Ami papi ônutapi.
Amay jeo na bhule Tumi. )
I am a repentant sinner.
You shall not forget me.

Verse 1:

নেই শান্তি নেই কোনও সুখ
নেই কোনও বল শক্তি আমার

( Nei shanti, nei kono shukh.
Nei kono bôl shôkti amar. )
There is neither peace, nor any joy.
I do not have any strength and power.

আছো তুমি একা মোর কাছে
সকল সুখের তুমি আধার

( Acho Tumi êka mor kache.
Shôkôl shukherô Tumi adhar. )
You alone are by my side.
You are the source of all the joy.

ওগো পরিত্রাতা প্রভু…

( Ogo Pôritrata Prôbhu… )
O LORD the Saviour…

Verse 2:

তব করুণায় জীবন আমার
হোক শুভ্র আলোয় আলো

( Tôbô kôrunay jibôn amar
hok shubhrô aloy alo. )
By Your compassion let my life
become the lamp in the Pure Light.

আসুক দ​য়া ক্ষমা ও প্রেম
ঘুচাও যত পাপের কালো

( Ashuk dôya, khôma o prem
ghucao jôtô paperô kalo. )
Let mercy, forgiveness and love come
as much as You quell the blackness of sin.

ওগো পরিত্রাতা প্রভু…

( Ogo Pôritrata Prôbhu… )
O LORD the Saviour…

Advertisements

Bible Quotes

১ যোহন ১:৯

[ পবিত্র বাইবেল (SBCL) ]

যদি আমরা আমাদের পাপ স্বীকার করি
তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের শুচি করেন, কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনও অন্যায় করেন না।

১ ইউহোন্না ১:৯

[ কিতাবুল মোকাদ্দস (MBCL) ]

যদি আমরা আমাদের গুনাহ স্বীকার করি
তবে তিনি তখনই আমাদের গুনাহ মাফ করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের পাক-সাফ করেন, কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনও অন্যায় করেন না।

1 John 1:9

[ English Standard Version (ESV) ]

If we confess our sins,
He is faithful and just to forgive us our sins and to cleanse us from all unrighteousness.