One Belt and One Road Dedicated to Christ

Advertisements

Sokatore Oi Kadiche Sokole | সকাতরে ওই কাঁদিছে সকলে

Bengali Bangla Christian Songs বাংলা খ্রীষ্ট সঙ্গীত ও ঈসায়ী গান

Bangla Christian Song Lyrics

About the song

Composer & Lyricist:
Rabindranath Tagore
( রবীন্দ্রনাথ ঠাকুর )

Rabindranath Tagore, the first Asian Nobel Prize Laureate in Literature, had deep respect for Jesus and had written poems inspired by Jesus.

Though not of Christian origin, this Rabindra Sangeet (রবীন্দ্র সঙ্গীত) fits the Christian context, and is used in Christian worship (example 1 , example 2).

Listen and sing along

Featured source: Aalo | আলো

YouTube player
Advertisements

Lyrics

Verse 1:

সকাতরে ওই কাঁদিছে সকলে
শোনো শোনো পিতা

( Shôkatôre oi kandiche shôkôle.
Shono, shono Pita. )
Piteously they are all crying.
Listen, listen O Father.

কহো কানে কানে
শুনাও প্রাণে প্রাণে
মঙ্গলবারতা

( Kôho kane kane,
shunao prane prane
Môngôlôbarôta. )
Speak into the ears,
make the hearts hear
the auspicious message.

Verse 2:

ক্ষুদ্র আশা নিয়ে
রয়েছে বাঁচিয়ে
সদাই ভাবনা

( Khudrô asha niye
rôyeche banciye.
Shôdai bhabôna. )
With little hopes saved
they have remained.
Forever are the thoughts.

যা কিছু পায় হারায়ে যায়
না মানে সান্ত্বনা

( Ja kichu pay, haraye jay.
Na mane shantôna. )
Whatever they gain, they lose.
They do not accept solace.

Advertisements

Verse 3:

সুখ-আশে
দিশে দিশে
বেড়ায় কাতরে

( Shukhô-ashe
dishe dishe,
beray katôre. )
In hopes of happiness
in all directions
they travel anxiously.

মরীচিকা ধরিতে চায়
এ মরুপ্রান্তরে

( Môricika dhôrite cay
e môruprantôre. )
They want to grasp the mirage
in this arid desert.

Verse 4:

ফুরায় বেলা
ফুরায় খেলা
সন্ধ্যা হয়ে আসে

( Phuray bêla,
phuray khêla,
shôndha hôye ashe. )
Time runs out,
game ends,
evening comes to a close.

কাঁদে তখন আকুল মন
কাঁপে তরাসে

( Kande tôkhôn akulô môn,
kanpe tôrashe. )
Then the distraught minds cry,
they tremble in fear.

Verse 5:

কী হবে গতি
বিশ্বপতি
শান্তি কোথা আছে

( Ki hôbe gôti,
Bisshôpôti?
Shanti kotha ache? )
What will the way be,
O Lord of Universe?
Where is the peace?

তোমারে দাও
আশা পুরাও
তুমি এসো কাছে

( Tomare dao,
asha purao.
Tumi esho kache. )
You give Yourself,
You fulfill hopes.
You shall come near.

Advertisements

Bible Quotes

গীতসংহিতা ১৪২:১-২

[ পবিত্র বাইবেল (SBCL) ]

আমি চিৎকার করে সদাপ্রভুর কাছে কাঁদছি;
আমি জোরে জোরে সদাপ্রভুর কাছে মিনতি করছি।

আমার দুঃখের কথা আমি তাঁর সামনে ঢেলে দিচ্ছি,
আমার কষ্টের কথা তাঁর সামনে বলছি।

জবুর ১৪২:১-২

[ কিতাবুল মোকাদ্দস (MBCL) ]

আমি চিৎকার করে মাবুদের কাছে ফরিয়াদ জানাচ্ছি;
আমি জোরে জোরে মাবুদের কাছে মিনতি করছি।

আমার দুঃখের কথা আমি তাঁর সামনে ঢেলে দিচ্ছি,
আমার কষ্টের কথা তাঁর সামনে বলছি।

Psalm 142:1-2

[ English Standard Version (ESV) ]

With my voice I cry out to the LORD;
with my voice I plead for mercy to the LORD.

I pour out my complaint before Him;
I tell my trouble before Him.

⬆️
Back to top