Music Video
Credits
Occasion: Good Friday
Composer & Lyricist: Unknown
Lyrics
Chorus:
আমার দুঃখের ঠাকুর যীশু
তোমার করি বন্দনা
( Amar dukkher thakur, Jishu,
Tomar kôri bôndôna. )
O my sorrowful master, O Jesus,
I salute You.
কেমন করে সইলে যীশু তুমি
( Kêmôn kôre shôile, Jishu, Tumi )
How did You endure, O Jesus,
এত যন্ত্রণা
( êto jôntrôna? )
this much agony?
করি বন্দনা
( Kôri bôndôna. )
I salute.
আমার দুঃখের ঠাকুর…
( Amar dukkher thakur… )
O my sorrowful master…
Verse 1:
দুঃখে তুমি ডুবে রইলে
গেৎশিমানীতে
( Dukkhe Tumi dube rôile
Getshimanite. )
You remained sunken in sorrow
at Gethsemane.
আমি রইলাম পরে
সুখনিদ্রায় বিভোর নিশীথে
দুঃখে তুমি ডুবে রইলে
গেৎশিমানীতে
( Ami rôilam pôre
shukhônidray bibhor nishithe.
Dukkhe Tumi dube rôile
Getshimanite. )
Then I remained overwhelmed
in the beauty sleep at night.
You remained sunken in sorrow
at Gethsemane.
আমি বারাব্বাসের মুক্তি চাইলাম
বারাব্বাসের মুক্তি চাইলাম
( Ami Barabbaser mukti cailam.
Barabbaser mukti cailam. )
I wanted the freedom of Barabbas.
Wanted the freedom of Barabbas.
তোমায় চাইলাম না
( Tomay cailam na. )
I did not want You.
করি বন্দনা
( Kôri bôndôna )
I salute
আমার দুঃখের ঠাকুর…
( amar dukkher thakur… )
my sorrowful master…
Verse 2:
বর্শাঘাত আর কাঁটার মুকুট
কত লাঞ্ছনা
( Bôrshaghat ar kantar mukut,
kôtô lanchôna? )
Spear strike and crown of thorn,
how much humiliation?
তারও উপর
আরো কত অন্তর বেদনা
বর্শাঘাত আর কাঁটার মুকুট
কত লাঞ্ছনা
( Taro upôr,
aro kôtô ôntôr bedôna?
Bôrshaghat ar kantar mukut,
kôtô lanchôna? )
Also on top of that,
how much more heartache?
Spear strike and crown of thorn,
how much humiliation?
তোমার বেদনাতে কাঁপলো ভুবন
বেদনাতে কাঁপলো ভুবন
( Tomar bedônate kanplo bhubôn.
Bedônate kanplo bhubôn. )
The world trembled in Your pain.
The world trembled in pain.
আমার অন্তর কাঁপলো না
( Amar ôntôr kanplo na. )
My heart trembled not.
করি বন্দনা
( Kôri bôndôna )
I salute
আমার দুঃখের ঠাকুর…
( amar dukkher thakur… )
my sorrowful master…
Verse 3:
তোমার রক্তে ঘর্মে অশ্রুজলে
নহর বয়ে যায়
( Tomar rôkte, ghôrme ôsrujôle
nôhôr bôye jay. )
With Your blood, sweat and tears
the canal flows.
তোমার পরানখানি ওষ্ঠাগত
ক্ষুধা পিপাসায়
রক্তে ঘর্মে অশ্রু জলে
নহর বয়ে যায়
( Tomar pôran’khani oshthagôtô
khudha pipashay.
Rôkte, ghôrme ôsrujôle
nôhôr bôye jay. )
Your imminent death
in hunger and thirst.
With blood, sweat and tears
the canal flows.
তোমার দুঃখ দেখে হলো না হায়
দুঃখ দেখে হলো না হায়
( Tomar dukkhô dekhe, hôlo na, hay,
Dukkhô dekhe, hôlo na, hay, )
Seeing Your sorrow, I was not, alas,
Seeing sorrow, I was not, alas,
আমার চেতনা
( amar cetôna. )
aware of it.
করি বন্দনা
( Kôri bôndôna )
I salute
আমার দুঃখের ঠাকুর…
( amar dukkher thakur… )
my sorrowful master…
Bible Quotes
যিশাইয় ৫৩:৩-৫
[ পবিত্র বাইবেল (SBCL) ]
লোকে তাঁকে ঘৃণা করেছে ও অগ্রাহ্য করেছে;
তিনি যন্ত্রণা ভোগ করেছেন এবং রোগের সংগে তাঁর পরিচয় ছিল।
লোকে যাকে দেখলে মুখ ফিরায় তিনি তার মত হয়েছেন;
লোকে তাঁকে ঘৃণা করেছে এবং আমরা তাঁকে সম্মান করি নি।
সত্যি, তিনিই আমাদের সব রোগ তুলে নিয়েছেন
আর আমাদের যন্ত্রণা বহন করেছেন;
কিন্তু আমরা ভেবেছি ঈশ্বর তাঁকে আঘাত করেছেন,
তাঁকে মেরেছেন ও কষ্ট দিয়েছেন।
আমাদের পাপের জন্যই তাঁকে বিদ্ধ করা হয়েছে;
আমাদের অন্যায়ের জন্য তাঁকে চুরমার করা হয়েছে।
যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে
সেই শাস্তি তাঁকেই দেওয়া হয়েছে;
তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি।
ইশাইয়া ৫৩:৩-৫
[ কিতাবুল মোকাদ্দস (MBCL) ]
লোকে তাঁকে ঘৃণা করেছে ও অগ্রাহ্য করেছে;
তিনি যন্ত্রণা ভোগ করেছেন এবং রোগের সংগে তাঁর পরিচয় ছিল।
লোকে যাকে দেখলে মুখ ফিরায় তিনি তার মত হয়েছেন;
লোকে তাঁকে ঘৃণা করেছে এবং আমরা তাঁকে সম্মান করি নি।
সত্যি, তিনিই আমাদের সব রোগ তুলে নিয়েছেন
আর আমাদের যন্ত্রণা বহন করেছেন;
কিন্তু আমরা ভেবেছি আল্লাহ্ তাঁকে আঘাত করেছেন,
তাঁকে মেরেছেন ও কষ্ট দিয়েছেন।
আমাদের গুনাহের জন্যই তাঁকে বিদ্ধ করা হয়েছে;
আমাদের অন্যায়ের জন্য তাঁকে চুরমার করা হয়েছে।
যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে
সেই শাস্তি তাঁকেই দেওয়া হয়েছে;
তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি।
Isaiah 53:3-5
[ English Standard Version (ESV) ]
He was despised and rejected by men, a man of sorrows and acquainted with grief; and as one from whom men hide their faces he was despised, and we esteemed him not.
Surely he has borne our griefs and carried our sorrows; yet we esteemed him stricken,
smitten by God, and afflicted.
But he was pierced for our transgressions; he was crushed for our iniquities; upon him was the chastisement that brought us peace, and with his wounds we are healed.

