One Belt and One Road Dedicated to Christ

Advertisements

Andho Barotimoy Ami | অন্ধ বরতীময় আমি

Bengali Bangla Christian Songs বাংলা খ্রীষ্ট সঙ্গীত ও ঈসায়ী গান

Bengali Christian Song Lyrics with English Translation

Music Video

Credits

Composer & Lyricist: Unknown

Advertisements

Lyrics

Chorus:

অন্ধ বরতীময় আমি
অন্ধ জন্মেছিলাম
যীশুর ছোঁয়ায় একদিন
দৃষ্টি ফিরে পেলাম

( Ôndhô Bôrôtimôy ami,
ôndhô jônmechilam.
Jishur chonway êkdin,
drishti phire pelam. )
I am the blind Bartimaeus,
I had been born blind.
One day by the touch of Jesus,
I got back vision.

Verse 1:

চারিদিকে ছিল অন্ধকার
যে দিকেই আমি চাই
আলো আঁধারের তফাতটুকু
কোনোদিনও বুঝি নাই

( Caridike chilô ôndhôkar,
je dikei ami cai.
Alo andharer tôphattuku,
konodino bujhi nai. )
It was dark in the four directions,
whichever direction I looked.
The distinction of darkness and light,
I never understood.

হঠাৎ কোমল হাতের পরশ
চোখেতে আমি পেলাম

( Hôthat komôlô hater pôrôsh,
cokhete ami pelam. )
Suddenly a soft touch of the hand,
I received it in the eyes.

যীশুর ছোঁয়ায় একদিন
দৃষ্টি ফিরে পেলাম

( Jishur chonway êkdin,
drishti phire pelam. )
One day by the touch of Jesus,
I got back vision.

অন্ধ বরতীময় আমি…

( Ôndhô Bôrôtimôy ami… )
I am the blind Bartimaeus…

Advertisements

Verse 2:

রাজার পেয়াদা যাজক ফরীশী
সকলে ডাকে আমায়
কি করে আমার দৃষ্টি ফিরেছে
সে কথা জানতে চায়

( Rajar peyada, jajôk, Phôrishi,
shôkôle dake amay.
Ki kôre amar drishti phireche,
she kôtha jante cay. )
King’s soldiers, priests, Pharisees,
all call me.
They want to know about
how my vision returned.

বলিলাম আমি সবার মাঝারে
তাহাকে তো দেখি নাই
বলেছিল যা তাই করেছি
দৃষ্টি পেয়েছি তাই

( Bôlilam ami shôbar majhare
Tahake to dekhi nai.
Bôlechilô ja tai kôrechi,
drishti peyechi tai. )
I told Him in the midst of everyone
that I do not see.
So I have done what He had said,
and hence I have gotten my vision.

শীলোহতে গিয়ে
ধুয়ে এসেছি
অন্ধ যা ছিলাম

( Shilohte giye
dhuwe eshechi.
Ôndhô ja chilam. )
Having gone to Siloam (Shiloh)
and washed I’ve come.
Blind is what I was.

যীশুর ছোঁয়ায় একদিন
দৃষ্টি ফিরে পেলাম

( Jishur chonway êkdin,
drishti phire pelam. )
One day by the touch of Jesus,
I got back vision.

অন্ধ বরতীময় আমি…

( Ôndhô Bôrôtimôy ami… )
I am the blind Bartimaeus…

Verse 3:

ছাড়লো না তারা
নিয়ে গেল ধরে
মহারাজার কাছে
কি করে দৃষ্টি ফিরায়ে দিয়েছে
বল মোদের কাছে

( Charlo na tara.
Niye gêlo dhôre
môharajar kache.
“Ki kôre drishti phiraye diyeche?
Bôl moder kache!” )
They did not relent.
They seized and took me

near the great king.
“How has He given back vision?
Speak in our presence!”

হায় হায় এ যে ভীষণ বিপদ
কেন যে এমন হয়
অন্ধ ভিখারী ছিলাম যখন
কেউ ডাকেনি আমায়

( Hay hay, e je bhishôn bipôd.
Kênô je êmônô hôy?
Ôndhô bhikhari chilam jôkhôn,
keu dakeni amay. )
Alas, this is a terrible disaster.
Why does it become like this?
When I was a blind beggar,
nobody called me.

এখন কেন যে এত জিজ্ঞাসা
কিছু না বুঝে পেলাম

( Êkhon kênô je êto jiggasha?
Kichu na bujhe pelam. )
Now why this many questions?
I understood nothing.

যীশুর ছোঁয়ায় একদিন
দৃষ্টি ফিরে পেলাম

( Jishur chonway êkdin,
drishti phire pelam. )
One day by the touch of Jesus,
I got back vision.

অন্ধ বরতীময় আমি…

( Ôndhô Bôrôtimôy ami… )
I am the blind Bartimaeus…

Advertisements

Bible Quotes

যোহন ৯: ১-৩

[ পবিত্র বাইবেল (SBCL) ]

পথ দিয়ে যাবার সময় যীশু একজন অন্ধ লোককে দেখতে পেলেন। সে জন্ম থেকেই অন্ধ ছিল।

তখন শিষ্যেরা যীশুকে জিজ্ঞাসা করলেন, “গুরু, কার পাপে এই লোকটি অন্ধ হয়ে জন্মেছে? তার নিজের, না তার মা-বাবার?”

যীশু উত্তর দিলেন, “পাপ সে নিজেও করে নি, তার মা-বাবাও করে নি। এটা হয়েছে যেন ঈশ্বরের কাজ তার মধ্য দিয়ে প্রকাশিত হয়।

যোহন ৯: ১-৩

[ কিতাবুল মোকাদ্দস (MBCL) ]

পথ দিয়ে যাবার সময় ঈসা একজন অন্ধ লোককে দেখতে পেলেন। সে জন্ম থেকেই অন্ধ ছিল।

তখন সাহাবীরা ঈসাকে জিজ্ঞাসা করলেন, “হুজুর, কার গুনাহে এই লোকটি অন্ধ হয়ে জন্মেছে? তার নিজের, না তার মা-বাবার?”

ঈসা জবাব দিলেন, “গুনাহ্‌ সে নিজেও করে নি, তার মা-বাবাও করে নি। এটা হয়েছে যেন আল্লাহ্‌র কাজ তার মধ্য দিয়ে প্রকাশিত হয়।

John 9:1-3

[ English Standard Version (ESV) ]

As He passed by, He saw a man blind from birth.

And His disciples asked Him, “Rabbi, who sinned, this man or his parents, that he was born blind?”

Jesus answered, “It was not that this man sinned, or his parents, but that the works of God might be displayed in him.