Music Video
Credits
Composer & Lyricist: Unknown
Lyrics
Chorus:
হে আমাদের স্বর্গস্থ পিতা
তোমার নাম পবিত্র
বলিয়া মান্য হোক
( He amader Shôrgôsthô Pita,
Tomar nam pôbitrô
bôliya mannô hok. )
Oh our Heavenly Father,
Let Your name be honoured
and called holy.
Verse 1:
তোমার রাজ্য আসুক
( Tomar rajjô ashuk. )
Let Your kingdom come.
তোমার ইচ্ছা স্বর্গে যেমন
পৃথিবীতেও তেমনি সিদ্ধ হোক
( Tomar iccha Shôrge jêmôn,
Prithibiteo temni shiddhô hok. )
Let Your will as it is in Heaven,
also be fulfilled like that on Earth.
হে আমাদের স্বর্গস্থ পিতা…
( He amader Shôrgôsthô Pita… )
Oh our Heavenly Father…
Verse 2:
আমাদের দৈনিক আহার
আজ আমাদের দাও
( Amader doinik ahar
aj amader dao. )
Give us today
our daily food.
আর আমাদের সকল অপরাধ
ক্ষমা করো
( Ar amader shôkôl ôpôradh
khôma kôro )
And forgive
all our offences
আমরা যেমন
আমাদের অপরাধীদের ক্ষমা করি
( amra jêmôn
amader ôpôradhider khôma kôri. )
like how we
forgive our offenders.
হে আমাদের স্বর্গস্থ পিতা…
( He amader Shôrgôsthô Pita… )
Oh our Heavenly Father…
Verse 3:
আর আমাদের পরীক্ষায় আনিও না
( Ar amader pôrikkhay anio na )
And You shall not bring us to temptation
কিন্তু মন্দ হইতে রক্ষা করো
( kintu môndô hôite rôkkha kôro. )
but protect from evil.
কারণ রাজ্য পরাক্রম ও মহিমা
যুগে যুগে তোমারই
( Karôn rajjô, pôrakrôm o môhima
juge juge Tomari. )
Because the kingdom, power and glory
are verily Yours throughout the ages.
আমেন আমেন আমেন
আ~আমেন
Amen, amen, amen,
aa~amen.
Bible Quotes
মথি ৬:৯-১৩
[ পবিত্র বাইবেল (SBCL) ]
প্রভুর প্রার্থনা
এইজন্য তোমরা এইভাবে প্রার্থনা কোরো:
হে আমাদের স্বর্গস্থ পিতা,
তোমার নাম পবিত্র বলে মান্য হোক।
তোমার রাজ্য আসুক।
তোমার ইচ্ছা যেমন স্বর্গে
তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক।
যে খাবার আমাদের দরকার
তা আজ আমাদের দাও।
যারা আমাদের উপর অন্যায় করে,
আমরা যেমন তাদের ক্ষমা করেছি
তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা কর।
আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিয়ো না,
বরং শয়তানের হাত থেকে রক্ষা কর।
মথি ৬:৯-১৩
[ কিতাবুল মোকাদ্দস (MBCL) ]
মাবুদের মুনাজাত
এইজন্য তোমরা এইভাবে মুনাজাত কোরো:
হে আমাদের বেহেশতী পিতা,
তোমার নাম পবিত্র বলে মান্য হোক।
তোমার রাজ্য আসুক।
তোমার ইচ্ছা যেমন বেহেশতে
তেমনি দুনিয়াতেও পূর্ণ হোক।
যে খাবার আমাদের দরকার
তা আজ আমাদের দাও।
যারা আমাদের উপর অন্যায় করে,
আমরা যেমন তাদের মাফ করেছি
তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় মাফ কর।
আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিয়ো না,
বরং শয়তানের হাত থেকে রক্ষা কর।
Matthew 6:9-13
[ English Standard Version (ESV) ]
The Lord’s Prayer
Pray then like this:
“Our Father in heaven,
hallowed be Your name.
Your kingdom come,
Your will be done,
on earth as it is in heaven.
Give us this day our daily bread,
and forgive us our debts,
as we also have forgiven our debtors.
And lead us not into temptation,
but deliver us from evil.

