One Belt and One Road Dedicated to Christ

Advertisements

Jishu Tumi Sundor Tumi Jotirmoy | যীশু তুমি সুন্দর তুমি জ্যোতির্ময়

Bengali Bangla Christian Songs বাংলা খ্রীষ্ট সঙ্গীত ও ঈসায়ী গান

Bengali Christian Song Lyrics with English Translation

Music Video

Credits

Composer & Lyricist: Unknown

Advertisements

Lyrics

Chorus:

যীশু তুমি সুন্দর
তুমি জ্যোতির্ময়
তুমি আশার আলো

( Jishu Tumi shundôr.
Tumi Jotirmôy.
Tumi ashar alo. )
Jesus You’re beautiful.
You’re radiant.
You’re the light of hope.

ছিলাম পাপী আমি অতি

( Chilam papi ami ôti. )
I was a grave sinner.

বাসলে আমায় ভালো

( Bashle amay bhalo. )
You loved me.

যীশু তুমি সুন্দর
তুমি জ্যোতির্ময়
তুমি আশার আলো

( Jishu Tumi shundôr.
Tumi Jotirmôy.
Tumi ashar alo. )
Jesus You’re beautiful.
You’re radiant.
You’re the light of hope.

Verse 1:

সুখের দিনে
ভুলেছিলাম তোমায়
বন্ধু সজন
ঘিরেছিল আমায়

( Shukher dine
bhulechilam Tomay.
Bôndhu shôjôn
ghirechilô amay. )
In days of comfort
I had forgotten You.
Friends and kinsmen

had surrounded me.

আজ আমি নিঃস্ব হয়েছি

( Aj ami nisshô hôyechi. )
Today I have become destitute.

তোমার পরশ পেয়েছি

( Tomar pôrôsh peyechi. )
I have received Your touch.

যীশু তুমি সুন্দর…

( Jishu Tumi shundôr… )
Jesus You’re beautiful…

Verse 2:

অন্ধ ছিলাম আমি
জগতের মোহে

( Ôndhô chilam ami
jôgôter mohe. )
I was blind
in the worldly infatuations.

তুমি এসে করলে দয়া

( Tumi eshe kôrle dôya )
You came and had mercy

হে জীবনস্বামী

( He Jibônshami. )
O Master of life.

জীবন পথে
চলব নিয়ে তোমায়
তোমার মতন
করে গড় আমায়

( Jibôn pôthe
côlbô niye Tomay.
Tomar môtôn
kôre gôrô amay. )
I will walk with You
on the path of life.
Mold me

to be like You.

শূন্য হৃদয় পূর্ণ করেছি

( Shunnô hridôy purnô kôrechi. )
I have filled the empty heart.

তোমার আশিস মেখেছি

( Tomar ashish mekhechi. )
I have coated it with Your blessings.

যীশু তুমি সুন্দর…

( Jishu Tumi shundôr… )
Jesus You’re beautiful…

Advertisements

Bible Quotes

ইফিষীয় ২:৪-৭

[ পবিত্র বাইবেল (SBCL) ]

কিন্তু ঈশ্বর করুণায় পূর্ণ; তিনি আমাদের খুব ভালবাসেন।

এইজন্য অবাধ্যতার দরুন যখন আমরা মৃত অবস্থায় ছিলাম তখন খ্রীষ্টের সংগে তিনি আমাদের জীবিত করলেন। ঈশ্বরের দয়ায় তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছ।

আমরা খ্রীষ্ট যীশুর সংগে যুক্ত হয়েছি বলে ঈশ্বর আমাদের খ্রীষ্টের সংগে জীবিত করে খ্রীষ্টের সংগেই স্বর্গে বসিয়েছেন।

তিনি এই কাজ করেছেন যেন তিনি তাঁর তুলনাহীন অশেষ দয়া আগামী যুগ যুগ ধরে দেখাতে পারেন। তিনি খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে আমাদের উপর দয়া করে যা করেছেন তাতেই তাঁর এই দয়া প্রকাশ পেয়েছে।

ইফিষীয় ২:৪-৭

[ কিতাবুল মোকাদ্দস (MBCL) ]

কিন্তু আল্লাহ্‌ মমতায় পূর্ণ; তিনি আমাদের খুব মহব্বত করেন।

এইজন্য অবাধ্যতার দরুন যখন আমরা মৃত অবস্থায় ছিলাম তখন মসীহের সংগে তিনি আমাদের জীবিত করলেন। আল্লাহর রহমতে তোমরা নাজাত পেয়েছ।

আমরা মসীহ ঈসার সংগে যুক্ত হয়েছি বলে আল্লাহ আমাদের মসীহের সংগে জীবিত করে মসীহের সংগেই বেহেশতে বসিয়েছেন।

তিনি এই কাজ করেছেন যেন তিনি তাঁর তুলনাহীন অশেষ রহমত আগামী যুগ যুগ ধরে দেখাতে পারেন। তিনি মসীহ্‌ ঈসার মধ্য দিয়ে আমাদের উপর দয়া করে যা করেছেন তাতেই তাঁর এই রহমত প্রকাশ পেয়েছে।

Ephesians 2:4-7

[ English Standard Version (ESV) ]

But God, being rich in mercy, because of the great love with which He loved us,

even when we were dead in our trespasses, made us alive together with Christ—by grace you have been saved—

and raised us up with Him and seated us with Him in the heavenly places in Christ Jesus,

so that in the coming ages He might show the immeasurable riches of His grace in kindness toward us in Christ Jesus.