One Belt and One Road Dedicated to Christ

Advertisements

Lal Toktoke Rokto | লাল টকটকে রক্ত

Bengali Bangla Christian Songs বাংলা খ্রীষ্ট সঙ্গীত ও ঈসায়ী গান

Bengali Christian Song Lyrics with English Translation

Music Video

Credits

Occasion: Good Friday

Composer and Lyricist: Unknown

Advertisements

Lyrics

Chorus:

লাল টকটকে রক্ত
ফোঁটায় ফোঁটায় ঝরে
সে তো আমারই তরে
সে তো তোমারই তরে

( Lal tôktôke rôktô
phontay phontay jhôre.
She to amari tôre.
She to tomari tôre. )
The bright red blood
drips drop by drop.
That is for my sake.
That is for your sake.

Verse 1:

এমন ভালোবাসা
দেখেছ কি কখনো
এমন প্রেম প্রীতি
বুঝেছ কি কখনো

( Êmôn bhalobasha
dekhechô ki kôkhôno?
Êmôn prem priti
bujhechô ki kôkhôno? )
Have you ever seen
such love?
Have you ever understood
such affection and fondness?

সে তো তোমায় আমায় ভালোবেসে
রক্ত বইয়ে দিল

( She to tomay amay bhalobeshe
rôktô bôiye dilô. )
Indeed as He loved you and me
He caused His blood to flow.

লাল টকটকে রক্ত…

( Lal tôktôke rôktô… )
The bright red blood…

Bridge:

এমন অসীম করুণা
পাবে কোথায়
সে যে পরের জন্য
নিজের জীবন বিলায়

( Êmôn ôshim kôruna
pabe kothay?
She je pôrer jônnô
nijer jibônô bilay. )
Where will you receive
infinite mercy like this?
He who gives away
His own life for others.

Verse 2:

এমন আশার বাণী
শুনেছ কি কখনো
এমন মুক্তির আলো
দেখেছ কি কখনো

( Êmôn ashar bani
shunechô ki kôkhôno?
Êmôn muktir alo
dekhechô ki kôkhôno? )
Have you ever heard
such a word of hope?
Have you ever seen
such light of freedom?

সে যে ক্রুশের উপর জীবন দিয়ে
পাপীর মুক্তি দিল

( She je krusher upôr jibônô diye
papir mukti dilô. )
He who gave freedom to sinners
as He gave His life on the cross.

লাল টকটকে রক্ত…

( Lal tôktôke rôktô… )
The bright red blood…

Advertisements

Bible Quotes

রোমীয় ৫:৬-৮

[ পবিত্র বাইবেল (SBCL) ]

যখন আমাদের কোন শক্তিই ছিল না তখন ঠিক সময়েই খ্রীষ্ট ঈশ্বরের প্রতি ভক্তিহীন মানুষের জন্য, অর্থাৎ আমাদের জন্য প্রাণ দিলেন। কোন সৎ লোকের জন্য কেউ প্রাণ দেয় না বললেই চলে।

যিনি অন্যের উপকার করেন সেই রকম লোকের জন্য হয়তো বা কেউ সাহস করে প্রাণ দিলেও দিতে পারে।

কিন্তু ঈশ্বর যে আমাদের ভালবাসেন তার প্রমাণ এই যে, আমরা পাপী থাকতেই খ্রীষ্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন।

রোমীয় ৫:৬-৮

[ কিতাবুল মোকাদ্দস (MBCL) ]

যখন আমাদের কোন শক্তিই ছিল না তখন ঠিক সময়েই মসীহ আল্লাহর প্রতি ভয়হীন মানুষের জন্য, অর্থাৎ আমাদের জন্য প্রাণ দিলেন।

কোন সৎ লোকের জন্য কেউ প্রাণ দেয় না বললেই চলে। যিনি অন্যের উপকার করেন সেই রকম লোকের জন্য হয়তো বা কেউ সাহস করে প্রাণ দিলেও দিতে পারে।

কিন্তু আল্লাহ যে আমাদের মহব্বত করেন তার প্রমাণ এই যে, আমরা গুনাহগার থাকতেই মসীহ আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন।

Romans 5:6-8

[ English Standard Version (ESV) ]

For while we were still weak, at the right time Christ died for the ungodly.

For one will scarcely die for a righteous person—though perhaps for a good person one would dare even to die—

but God shows His love for us in that while we were still sinners, Christ died for us.