One Belt and One Road Dedicated to Christ

Advertisements

Mrityur Deshe Giye | মৃত্যুর দেশে গিয়ে

Bengali Bangla Christian Songs বাংলা খ্রীষ্ট সঙ্গীত ও ঈসায়ী গান

Bengali Christian Song Lyrics with English Translation

Music Video

Credits

Occasion: Easter Resurrection Sunday

Published by: Sangeeta Masihon Murmu

Composer and Lyricist: Dr. Masihon Murmu

Advertisements

Lyrics

Chorus:

মৃত্যুর দেশে গিয়ে
জীবন জিতে নিয়ে
যীশু উঠেছেন আবার হাল্লেলুইয়া
যীশু উঠেছেন আবার

( Mrittur deshe giye,
jibôn jite niye,
Jishu uthechen abar, halleluiya.
Jishu uthechen abar. )
Having gone to the land of death,
life having claimed victory,
Jesus has risen again, hallelujah.
Jesus has risen again.

কেটে গেল সব পাপের আঁধার
দেখা দিল খোলা স্বর্গদ্বার

( Kete gêlô shôb paperô adhar.
Dêkha dilô khola shôrgôdar. )
The darkness of all sins was dispelled.
The open gates of heaven appeared.

মৃত্যুর দেশে গিয়ে…

( Mrittur deshe giye… )
Having gone to the land of death…

Verse 1:

উল্লাস করো পাপী তাপী জন
নেই যে ভয় আর মরণে
মরণোত্তর জীবন পাবে
আশ্রয় নাও তাঁর চরণে

( Ullash kôro, papi tapi jôn!
Nei je bhôy ar môrône.
Môrônottôr jibôn pabe.
Asrôy nao Tar côrône. )
Rejoice, the sinful and afflicted people!
There’s no more fear in death.
You’ll receive life after death.
Take refuge at His feet.

মৃত্যু-শৃঙ্খল ভেঙেছে আজ

( Mrittu-srinkhôl bhengeche aj )
Chains of death have been broken today

যীশুর পুনরুত্থানে

( Jishur punôrutthane. )
by the resurrection of Jesus.

মৃত্যুর দেশে গিয়ে…

( Mrittur deshe giye… )
Having gone to the land of death…

Verse 2:

সারা সৃষ্টি হল​ অভিভূত
মৃত্যুঞ্জয়ীর এ গৌরবে
স্বর্গ-মর্ত্য মেতে উঠেছে আজ
তাঁর মহা বিজয় রবে

( Shara srishti hôlô ôbhibhutô
Mrittunjôyir e gourôbe.
Shôrgô-môrttô mete utheche aj
Tar môha bijôy rôbe. )
All creation became overwhelmed
by this glory of the Conqueror of death.
Heaven and earth have rejoiced today
with acclamations of His great victory.

যীশুর বিজয় পথটি ধরে

( Jishur bijôy pôth’ti dhôre )
Following the path of Jesus’ victory

মুক্তি এল এ ভবে

( mukti elô e bhôbe. )
salvation came to this world.

মৃত্যুর দেশে গিয়ে…

( Mrittur deshe giye… )
Having gone to the land of death…

Advertisements

Bible Quotes

রোমীয় ৬:৯-১০

[ পবিত্র বাইবেল (SBCL) ]

আমরা জানি খ্রীষ্টকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল বলে তিনি আর কখনও মরবেন না, অর্থাৎ তাঁর উপরে মৃৃত্যুর আর কোন হাত নেই।

তিনি যখন মরলেন তখন পাপের দাবি-দাওয়ার কাছেও মরলেন; তাঁর উপর পাপের আর কোন দাবি-দাওয়া রইল না। আর এখন তিনি জীবিত হয়ে ঈশ্বরের জন্য বেঁচে আছেন।

রোমীয় ৬:৯-১০

[ কিতাবুল মোকাদ্দস (MBCL) ]

আমরা জানি মসীহ্‌কে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল বলে তিনি আর কখনও মরবেন না, অর্থাৎ তাঁর উপরে মৃৃত্যুর আর কোন হাত নেই।

তিনি যখন মরলেন তখন গুনাহের দাবি-দাওয়ার কাছেও মরলেন; তাঁর উপর গুনাহের আর কোন দাবি-দাওয়া রইল না। আর এখন তিনি জীবিত হয়ে আল্লাহর জন্য বেঁচে আছেন।

Romans 6:9-10

[ English Standard Version (ESV) ]

We know that Christ, being raised from the dead, will never die again; death no longer has dominion over Him.

For the death He died He died to sin, once for all, but the life He lives He lives to God.