Music Video
Credits
Composer & Lyricist: Unknown
Lyrics
Chorus:
পবিত্র আত্মায় পূর্ণ হতে
আজ মোরা এসেছি হেথায়
ঐশ কৃপা আর তোমার মহাদান
দাও তুমি উজাড় করে
( Pôbitrô Attay purnô hôte
aaj mora eshechi hethay.
Oishô kripa ar Tomar môhadan
dao Tumi ujar kôre. )
Today we have come here
to be filled with the Holy Spirit.
May You give us to the fullest extent
Your divine grace and great gifts.
Verse 1:
অনাথ অবস্থায় ফেলে যাব না
জেনে রেখো তোমরা
তোমাদের উপর পিতা মোর
পাঠাবেন সত্যের আত্মা
( Ônath ôbôsthay phele jabô na
jene rekho tomra.
Tomader upôr Pita Mor
pathaben Shôtter Atta. )
You shall keep knowing
I won’t forsake you in a helpless state.
My Father will send upon you
the Spirit of Truth.
পবিত্র আত্মায় পূর্ণ হতে…
( Pôbitrô Attay purnô hôte… )
To be filled with the Holy Spirit…
Verse 2:
সহায়ক আত্মা যবে আসেন
বাস করেন সদা অন্তরে
স্মরণ করাবেন তিনি তোমাদের
শাশ্বত তাঁর বাণী
( Shôhayôk Atta jôbe ashen
bash kôren shôda ôntôre.
Shôrôn kôraben Tini tomader
Shasshôtô Tar Bani. )
When the Helper Spirit comes
He dwells in the heart forever.
He will make you remember
His eternal Word.
পবিত্র আত্মায় পূর্ণ হতে…
( Pôbitrô Attay purnô hôte… )
To be filled with the Holy Spirit…
Verse 3:
ভয় ব্যাধি দাও বিসর্জন
নবপ্রাণে জেগে ওঠো
আমার প্রশান্তি তোমাদের দিলাম
মেতে ওঠো নব আনন্দে
( Bhôy bêdhi dao bishôrjôn.
Nôbôprane jege otho.
Amar prôshanti tomader dilam.
Mete otho nôbô anônde. )
Renounce fear and sickness.
Wake up with a new soul.
My peace I gave to you.
Get excited with the new joy.
পবিত্র আত্মায় পূর্ণ হতে…
( Pôbitrô Attay purnô hôte… )
To be filled with the Holy Spirit…
Bible Quotes
যোহন ১৪:২৫-২৭
[ পবিত্র বাইবেল (SBCL) ]
তোমাদের সংগে থাকতে থাকতেই এই সব কথা আমি তোমাদের বলেছি।
সেই সাহায্যকারী, অর্থাৎ পবিত্র আত্মা যাঁকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনিই সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা কিছু বলেছি সেই সব তোমাদের মনে করিয়ে দেবেন।
আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি; জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে।
ইউহোন্না ১৪:২৫-২৭
[ কিতাবুল মোকাদ্দস (MBCL) ]
তোমাদের সংগে থাকতে থাকতেই এই সব কথা আমি তোমাদের বলেছি।
সেই সাহায্যকারী, অর্থাৎ পাক-রূহ্ যাঁকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনিই সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা কিছু বলেছি সেই সব তোমাদের মনে করিয়ে দেবেন।
আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি; দুনিয়া যেভাবে দেয় আমি সেইভাবে দিই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে।
John 14:25-27
[ English Standard Version (ESV) ]
These things I have spoken to you while I am still with you.
But the Helper, the Holy Spirit, whom the Father will send in my name, He will teach you all things and bring to your remembrance all that I have said to you.
Peace I leave with you; my peace I give to you. Not as the world gives do I give to you. Let not your hearts be troubled, neither let them be afraid.

